বসন্ত ছিল তোমার হারানো বইয়ের পাতায়, যে পাতা টা আমি খুঁজে পেয়েছিলাম ঘর বদলাবার সময়
ওহ তোমায় বলা হয় নি, আমি বদলে ফেলেছি ঘরটা
যত আসবাব ছিল সব গুলো একে একে পাল্টে ফেলেছি
পুরনো বই গুলো আর উল্টে দেখি না
সমস্ত স্মৃতি যেখানে যেখানে তুমি,সব উপরে ফেলেছি
এখন আমি স্বাধীন
আমি এখন আমার জন্য বাঁচি
আমার কাছে তোমার কোনো অস্তিত্ব নেই
সবাই জানে আমি 'অন্যরকম'
আমি খুশি
কিন্তু ঠিক কাল সন্ধের বসন্তের এলোমেলো হাওয়া
এসে গোল মাল করে দিল সব কিছু..
বসন্ত আমি তোমায় চাই না..
তুমি কেন ফিরে ফিরে আসো এখানে
এখানে সব দরজা বন্ধ,
এখানে দরজায় ভারী পাথরে চাপা পরে আছে যা তার ধুলো ঝেড়ে ফেল না
বড় যন্ত্রনা হয়
বসন্ত তুমি বুঝবে না..
